আটভরি স্বর্ণালংকারসহ চারলাখ টাকার মাল লুট

সাতক্ষীরা সদর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
 
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ধুলিহর গ্রামের ব্যবসায়ী দিলীপ সাহার বাড়িতে এ ঘটনা ঘটে।
 
গৃহকর্তা দিলীপ সাহা জানান, বেলা সাড়ে ১১টার দিকে তাদের বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগে চোরেরা বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে লকারে থাকা আট ভরি স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে যায়।
 
ধুলিহর পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শওকত হোসেন বলেন, ‘বাড়িতে কেউ না থাকার সুযোগে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’