কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও ২২টি ইউনিয়নের প্রার্থী মনোনয়ন নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে আওয়ামী লীগের রাজনৈতিক মাঠ।
এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী মনোনয়ন নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে চরম বিভক্তি। এ সুযোগে নির্বাচনী মাঠে সুবিধাজনক অবস্থানে রয়েছে অপর রাজনৈতিক দল বিএনপি। দলটির স্থানীয় নেতা-কর্মীরা নীরবে চালিয়ে যাচ্ছে দলীয় মনোনয়ন প্রক্রিয়া।
উল্লেখ্য, বিভিন্ন সময়ে রাজনৈতিক বিষয় ঘিরে আলোচিত-সমালোচিত উপজেলা আওয়ামী লীগ। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগকে নিয়ে সেই একই অবস্থা।