জামালপুরের মেলান্দহে ভোট কেন্দ্র দখলে পুলিশের উপর হামলা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সোহেল রানা (৪০) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। (১৪ এপ্রিল) বৃহস্পতিবার রাতে উপজেলার দুরমুঠ মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার নয়ানগর ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের মহিরা মোল্লার ছেলে।
আটক সোহেলকে আজ শুক্রবার দুপুরে কোর্টে চালান হয়েছে।
মেলান্দহ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. খায়রুল ইসলাম জানান, রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি দল দুরমুঠ মাজার এলাকা থেকে সোহেলকে আটক করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছিমুল ইসলাম জানান, সোহেলের বিরুদ্ধে গত ৩১ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্থগিত হওয়া মালঞ্চ ভোট কেন্দ্র দখল ও হাঙ্গামার অভিযোগ, গত ২০০৩ সনে একটি ভোট কেন্দ্র দখলে পুলিশের উপর হামলা মামলাসহ মাদক আইনে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি সে।