মানুষের মনেও তীব্র ভূমিকম্প হচ্ছে: গয়েশ্বর

 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশের গণতন্ত্র ফিরে আনার জন্য মানুষের মনেও তীব্র ভূমিকম্প হচ্ছে। আর এই ভূমিকম্প এক সময় মনের ভিতর থেকে বাইয়ে বের হবেই। সেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমান যে কতো হবে তা সরকার অনুমান করতে পারছে না। যদি অনুমান করতে পারতো তাহলে সকলকে নিয়ে সমাধানের পথ খুঁজতো। আমার মতে, একটি গণতান্ত্রিক নির্বাচনই এই পথ থেকে উত্তোলনের এক মাত্র সমাধান।’
 
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপ লাউঞ্জে গণসংস্কৃতি দলের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
 

গয়েশ্বর বলেন, দুর্নীতিবাজ লোক নিয়ে আন্দোলন করলে তা সফল হবে না। সুশৃঙ্খল লাখ লাখ কর্মী থাকার পরও আমরা কেন আন্দোলন করতে পারছি না তার জবাব খুঁজে বের করতে হবে। কারণ দলে পদ পাওয়াটাই মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। গুলশান-বনানীতে না থাকলে যাদের রাতের ঘুম হয় না তাদের দিয়ে আন্দোলন হবে না।