মেলান্দহে আন্তঃনগর তিস্তা ট্রেনে আগুন

 
জেলার মেলান্দহে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেক্স ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ১৫ এপ্রিল (শুক্রবার) বিকেলে সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।
 
মেলান্দহ রেল স্টেশন মাস্টার জিয়াউল হক জানান, দেওয়ানগঞ্জ রেল স্টেশন থেকে ঢাকার উদ্যোশে ছেড়ে আসা তিস্তা ট্রেনটি বিকেল ৩টা ২৫মিনিটে মেলান্দহ রেল স্টেশনে এসে থামে। এসময় ট্রেনের ‘ঝ’ বগিতে হঠাৎ আগুন ধরে যায়।
 
বগিতে আগুন লাগার ঘটনায় যাত্রী সাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কগ্রস্ত যাত্রীরা ট্রেন থেকে দ্রুত নেমে পড়ে। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহতের শিকার না হলেও বগির বেশ কিছু অংশ পুড়ে গেছে।
 
ট্রেনে ব্যবহৃত জেনারেট থেকে সরবরাহকৃত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্টেশন মাস্টার জিয়াউল হক জানিয়েছেন। বিকেল সোয়া ৪টায় ট্রেনটি ঢাকার উদ্যোশে মেলান্দহ ছেড়ে যায়।