চট্টগ্রামের লোহাগাড়ায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. তারেক (১৮) উপজেলা সদরের দরবেশহাট সওদাগর পাড়ার শাহ আলমের পুত্র। আহত হেলাল উপজেলার চরম্বা জান মো. সিকদার পাড়ার আহমদ হোসেনের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হতাহতরা মোটরসাইকেল যোগে কক্সবাজারের দিকে যাওয়ার সময় বিপরীতমুখী দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মো. তারেক নিহত হন। হেলাল গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটিকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।