৩৭টি রাফায়েল যুদ্ধ বিমান কিনছে ভারত

 
দীর্ঘ বিলম্বের পর ফ্রান্স থেকে ৮৮০ কোটি ডলারের বিনিময়ে ৩৭ রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত। ভারত ও ফ্রান্সের মধ্যে রাফায়েল যুদ্ধবিমানবিষয়ক চুক্তি চূড়ান্ত হয়েছে।
 
শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি স্বাক্ষরিত হতে তিন সপ্তাহের মতো লাগবে। আর যুদ্ধবিমানের প্রথম চালান পেতে ভারতে ১৮ মাস অপেক্ষা করতে হবে।
ফ্রান্স প্রথমে এই ৩৬টি বিমানের দাম চেয়েছিল ১ হাজার ২০০ কোটি ডলার। কয়েক বছর ধরে দরদাম চূড়ান্ত করা হয়। 
 
গত বছর ফ্রান্স সফরে যাওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুদ্ধবিমানের কেনার বিষয়টি চূড়ান্ত করেন।
 
ফ্রান্সের বিমান নির্মাণ প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন যুদ্ধবিমানগুলো তৈরি করবে। মোদির সফরকালে সিদ্ধান্ত নেয়া হয় বিমান কেনার বিষয়টি দুই দেশের সরকার বিষয়টি পরিচালনা করবে।