কঙ্গোতে গাড়ি বোমা হামলায় নিহত ৩

 
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে গাড়িতে পেতে রাখা বোমা বিম্ফোরণে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
 
দেশটির কর্মকর্তারা জানান, সন্ধ্যা সাতটার দিকে দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভুর প্রধান সড়ক দিয়ে একটি গাড়ি যাওয়ার সময় বোমাটি বিস্ফোরিত হয়।
 
ইবান্দার মেয়র এভারিস্টে ম্যানেগাবে বলেন, এই ঘটনায় দুই নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। তারা ঐ গাড়িতে ছিলেন।
 
তিনি আরো জানান, অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
 
এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি একটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই। বিস্ফোরণে জিপটির জানালা উড়ে যায়। গাড়ির ভেতর তিনজনের রক্তাক্ত দেহ দেখতে পান তিনি। খবর: এএফপি।