আদাবরে খাল থেকে শিশুর লাশ উদ্ধার

 
রাজধানীর আদাবরে খাল থেকে মো. রনি (১২) নামের এক শিশুর লাশ উ‌দ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
 
রনি শরীয়াতপুর জেলার গোসাইরহাট এলাকায় মো. মোস্তফা বেপারীর ছেলে। বর্তমানে তাদের বাসা আদাবর বাইতুল আমান হাউজিং সোসাইটি ১০ নম্বর রোডে।
 
আদাবর থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, লাশের দেহে আঘাতের চিহ্ন নেই। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।