ময়মনসিংহের মুক্তাগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ইউপি মেম্বার হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা ১২টার দিকে আসামি সালেহা খাতুনকে (৪৮) গ্রেফতার করা হয়।
মুক্তাগাছা থানার উপ পরিদর্শক খাইরুল ইসলাম ও ওয়াজেদ আলী জানান, সালেহা খাতুন দুই বছর পলাতক ছিলেন। তার স্বামী আব্দুর রশিদ মুক্তাগাছার খিলগাতি মধ্যপাড়ার বাসিন্দা ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৪ সালের ২১ জুন উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের ১০নং ওয়ার্ডের ইউপি সদস্য খিলগাতির বাসিন্দা নিহত দুলাল উদ্দিনকে (৪০) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় । এ ব্যপারে নিহতের স্ত্রী মোছাম্মদ পারভিন বাদী হয়ে সালেহাকে আসামি করে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ।
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: ফজলুল করিম জানান, গ্রেফতারকৃত আসামিকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে ।