জাপানে আবারো ভূমিকম্প, এবার মাত্রা ৫.৩

জাপানে আবারো ভূমিকম্প আঘাত হেনেছে। রিকটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিলো ৫ দশমিক ৩। শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৭ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।
 
জাপান আবহাওয়া দফতর এই কথা জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় জাপানে বিভিন্ন মাত্রায় তিন দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের ওইটা শহরের রিৎসুমেইকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির বাংলাদেশি ছাত্র জুবায়ের সাঈদ ফেসবুকে দেয়া একটি পোস্টে বলেন, আমি একটি আশ্রয়কেন্দ্রে আছি এবং সেখানে আমাদের কম্বল ও পানীয় দেয়া হয়েছে। গতরাত (শুক্রবার) থেকে প্রতি ১০ মিনিটে যেন ভূমিকম্প হচ্ছে। আমি এর আগে কখনো এত ভয় পাইনি। আমি আক্ষরিক অর্থেই দেখতে পাচ্ছিলাম যে ভবনগুলো নড়ছে। আমাদের জন্য বাংলাদেশের সবাই প্রার্থনা করুন।