মাত্র ৪৪ বছর আগে যুদ্ধাপরাধের জন্য পাকিস্তান ক্ষমা না চাইলেও শত বছর আগের এক ঘটনায় ক্ষমা চাইলেন ইমিগ্রেন্ট বান্ধব লিবারেল পার্টির প্রধান এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ঐতিহাসিক বিরল দৃষ্টান্ত স্থাপনকারী এ ঘটনাটি ঘটে শিখ সম্প্রদায়ের তিন দিনের ধর্মীয় অনুষ্ঠান শিখ ধর্মগ্রন্থ 'Vaisakhi' স্মৃতিরক্ষায় জাস্টিন বক্তৃতা দেয়ার সময়।
বক্তব্যে তিনি বলেন, কমাগাটা মারু সেই দুঃখজনক ঘটনার জন্য হাউস অব কমন্সে একটি আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করতে হবে। যা ছিল বৈষম্যমূলক নীতি।
উল্লেখ্য, ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভারে ১৯১৪ সালে পাঞ্জাব থেকে ৩৭৬ জন যাত্রীবাহী একটি জাহাজকে কানাডা প্রত্যাখ্যান করে অবতরণের অনুমতি দেয়নি। ফলে কানাডা সরকারের এমন নির্যাতনমূলক আচরণে জাহাজটি যাত্রী নিয়ে ভারতে ফিরে যেতে বাধ্য হয়। তাতে ৩৪০ জনই ছিল শিখ। সেই স্মরণীয় দিনটির ১০২ বছর পালনের আগে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আরো বলেন, 'একটি জাতি হিসেবে আমাদের দিনটি ভুলে যাওয়া উচিত হবে না, যেদিন কানাডিয়ান সরকারের হাতে শিখ সম্প্রদায় ভুক্তভোগী হয়েছিল। আমরা কখনোই এমন ইতিহাসের পুনরাবৃত্তি চাইব না।'