রানা প্লাজা ধস

৩ বছরেও যথাযথ ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ

 
রানা প্লাজা ধসের তিন বছর পার হলেও যথাযথ ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগীরা। ক্ষতিপূরণ দেয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে তারা।
 
শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে রানা প্লাজা ধসের ৩ বছরে পোশাক শিল্পের অগ্রগতি নিয়ে অ্যাকশন এইড পরিচালিত জরিপের প্রকাশ অনুষ্ঠানে এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা। 
 
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনা কবলিতদের ৪৮ শতাংশ এখনো বেকার। আর প্রায় ৭৭ শতাংশ ক্ষতিগ্রস্তই পোশাক শিল্পে আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে। 
 
যদিও জরিপে বলা হয়েছে, দুর্ঘটনা পরবর্তী সময়ে কারখানা নিরাপদ কর্মস্থল শ্রমিকদের পুনর্বাসনের জন্য যে ধরনের উদ্যোগ নেয়া হয়েছে, তা কার্যকর হয়েছে বলে মনে করেন ক্ষতিগ্রস্ত ৮৯ শতাংশ শ্রমিক।