সঞ্জয় দত্তের বাড়িতে পুলিশের হানা

 
গত ফেব্রুয়ারিতে জেল থেকে  মুক্তি পাওয়ার পর বেশ আয়েশি জীবন-যাপন করছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সম্প্রতি সঞ্জয় ও তার স্ত্রী মান্যতা তাদের পালি হিল বাসভবনে একটি পার্টির আয়োজন করে। কিন্তু পার্টিতে অতিষ্ঠ হয়ে প্রতিবেশীরো পুলিশে খবর দিলে তারা পার্টি বন্ধ করে দেয়।
 
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পার্টিতে অনেক জোরে গান বাজানো হচ্ছিল। রাত দুইটা পার হয়ে গেলেও সেটি বন্ধ করা হয়নি। পরে তাদের প্রতিবেশী ডাক্তার ছায়া শুক্লা ও ডাক্তার অমিতাভ শুক্লা ক্ষিপ্ত হয়ে পুলিশে খবর দেন। ভোর চারটার দিকে ‍পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
 
ডাক্তার অমিতাভ বলেছেন, জেলে যাওয়ার আগে এই ধরনের কাজ করেছিলেন সঞ্জয়। জেল থেকে ফেরার পরও তার এই অভ্যাসের পরিবর্তন হয়নি। এই সমস্যার বিষয়ে সঞ্জয় দম্পতিকে চিঠি দেবেন বলে জানিয়েছেন তিনি।