সাভার উপজেলার আশুলিয়া থেকে জাল টাকা তৈরি ও সরবরাহকারী চক্রের এক মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে জাল ২ লাখ টাকা উদ্ধার করা হয়। রবিবার সকালে আশুলিয়ায় থানায় সংবাদ সম্মলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
আটক ব্যক্তির নাম রেজাউল হোসেন (৩৮)। সে গাইবান্ধা জেলার সদর থানার পূর্ব গায়েসপুর গ্রামের মুনসের হোসেনের ছেলে। বর্তমানে আশুলিয়ায় বসবাস করে এই অপকর্ম চালিয়ে আসছিল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে আশুলিয়া ভাদাইল থেকে রেজাউল হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা জাল ২ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় জাল টাকা সংক্রান্ত অপরাধে মামলা রয়েছে।
আরও পড়ুন: ‘বাবাকে ভালো হওয়ার সুযোগ দিন স্যার’ যৌনপল্লীতে বাবার হাতে বিক্রি হওয়া মেয়ের আকুতি!
তিনি আরও জানান, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে জাল টাকা তৈরি মেশিন উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে