অভিনেতা তুষার খান এখনকার আকুলতা তার নাতনিকে দেখার। সুদুর আমেরিকায় বাংলাদেশ সময় ১৫ এপ্রিল সকাল ৯ টায় তার ছেলে জাভেদ জাইম খান এর কন্যা সন্তান ভুমিষ্ঠ হয়।
কন্যা ও কন্যার মা তাসনুভা খান বন্যা সুস্থ আছেন। নাতনি ভুমিষ্ঠ হবার খবরে যারপরনায় খুশি অভিনেতা তুষার খান।
ইত্তেফাক অনলাইনকে সেই আনন্দের কথা জানাতে গিয়েই তিনি বলেন, ‘স্কাইপে পরিবারের সবার সাথে কথা হলেও যেন আমার আত্মার তিয়াশ মিটছে না। তাই খুব শিগগিরই দেশের কাজ গুছিয়ে নাতনিকে দেখতে যাবো বলে ভাবছি। নাতনির নাম আমিই রাখবো বলে, এখনও গবেষণা করে চলেছি নাম নিয়ে। তবে মা-মেয়ে দুজনই সুস্থ আছেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।’
দাদা তুষার খান জানান যুক্তরাষ্ট্রের মিনেসোটা চাইল্ড কেয়ারে নবজাতক ভুমিষ্ঠ হন। খুব শিগগিরই নাতনিকে দেখার জন্য আমেরিকা উড়াল দেবেন ছোট পর্দার এই সিনিয়র অভিনেতা।