হবিগঞ্জে বজ্রপাতে যুবলীগ নেতাসহ তিনজনের মৃত্যু

হবিগঞ্জে পৃথক বজ্রপাতে ইউনিয়ন যুবলীগ সভাপতিসহ তিনজন নিহত হয়েছেন। দুপুরে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে হঠাৎ জেলার বিভিন্ন স্থানে ঝড় ও বজ্রসহ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় বজ্রপাতে সদর উপজেলার কাকিয়ারআব্দা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কৃষক আবিদ আলী (২২) ঘটনাস্থলেই তিনি মারা যান। এদিকে লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের বাসিন্দা বুল্লা ইউনিয়ন যুবলীগ সভাপতি রমজান আলী (৪০) দুপুরে বাড়ির পাশে গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে একই উপজেলার ভাদিকারা গ্রামের মশ্বব আলীর ছেলে দিনমজুর শফিকুল ইসলাম (৩২)মাটি কাটার সময় ঘটনাস্থলেই মারা যান।