নাটোরের সিংড়ায় পানিতে ডুবে মিনহাজ উদ্দিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে সিংড়া উপজেলার তেমুক নওগাঁ গ্রামে এই ঘটনা ঘটে। মিনহাজ উদ্দিন একই গ্রামের সবুজ হোসেনের ছেলে। সে তেমুক নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, শনিবার দুপুরে মিনহাজ স্কুল থেকে বাড়ি ফিরেই নাগর নদীতে গোসল করতে যায়। এ সময় সবার অগোচরে পানিতে ডুবে যায় সে। পরে পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে নাগর নদী থেকে মিনহাজ উদ্দিনের মৃতদেহ উদ্ধার করে।