বান্দরবান সদর উপজেলার দুর্গম কদুখোলা এলাকায় শনিবার ভোরে বন্যহাতির হামলায় একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি মৃত মনিরুজ্জামানের স্ত্রী হালিমা খাতুন (৭০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ভোরে ঘর থেকে বের হতেই হালিমা বন্যহাতির কবলে পড়েন। এ সময় হালিমার ঘরসহ ৪টি কাঁচাঘর ভাংচুর করে বন্যহাতির দল।
গত সপ্তাহেও লামা উপজেলার দুর্গম এলাকায় বন্যহাতির হামলায় একজন নিহত হন। কদুখোলা এলাকায় গত ছয়মাসে বন্যহাতির পৃথক হামলায় নিহত হয়েছেন নারী-শিশুসহ ৫ জন গ্রামবাসী। এ সময় গুরুতর আহত হন শতাধিক লোক।
সংবাদ পেয়ে সদর উপজেলা চেয়ারম্যান এম আবদুল কুদ্দুছ পুলিশ দলসহ দ্রুত ঘটনাস্থলে যান। লাশ দাফন করা হয়েছে তারা জানান।