নওগাঁর পত্মীতলা উপজেলার মহদীপুর এলাকায় শনিবার বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ইয়াহিয়াকে (৪২) আটক করেছে র্যাব।
র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের মেজর হাসান আরাফাতের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জেলার পত্মীতলা উপজেলার মহদীপুর এলাকায় অভিযান চালিয়ে ১৮০ পিচ ইয়াবা ও ৭৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ইয়াহিয়াকে আটকের পর পত্মীতলা থানায় সোপর্দ করে। ইয়াহিয়া জেলার পত্মীতলা উপজেলার ঘোলদীঘি গ্রামের ইলিয়াছ উদ্দিনের ছেলে।