নাটোরে পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ২

 
নাটোরে দুইটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪জন। রবিবার সকাল ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পিটিআই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত ব্যক্তিরা হলেন, খলিলুর রহমান (৪০) ও শ্যাম পদ (৩৫)। তাদের বাড়ি নাটোরের বরাইগ্রামে।
 
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, সকালে পিটিআই মোড়ে রাজশাহী থেকে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হন। আহত হন আরো চারজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।