চাঁদপুর সদর উপজেলার ট্রাকঘাটে চালের বস্তা ভর্তি করার সময় ট্রাকটি উল্টে ডাকাতিয়া নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক ও সহকারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়ে আটজন জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাঁদপুর শহরের গুনরাজদি এলাকার ট্রাকচালক মোস্তফা চাপরাশী (৫৫) ও ভোলার চরফ্যাশন এলাকার আলাউদ্দিন (২৫)। এ সময় আট শ্রমিক আহত হন। তাদের জেলা হাসাপাতালে ভর্তি করানো হয়েছে।
চাঁদপুর দমকল বাহিনীর কর্মীরা জানায়, ট্রাকটিতে চাল বোঝাই করা হচ্ছিল। এ সময় ট্রাকটি উল্টে ওই নদীতে পড়ে যায়।