সিলেট নার্সিং কলেজের সকল পরীক্ষা সাতদিনের জন্য স্থগিত

সিলেট নার্সিং কলেজের সকল পরীক্ষা সাতদিনের জন্য স্থগিত করা হয়েছে।
 
শনিবার রাতে কলেজ অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন। 
 
তিনি জানান, ভূমিকম্পে ছাত্রী হোস্টেলে ফাটল দেখা দেয়ায় ছাত্রীদের আবাসন সমস্যা দেখা দিয়েছে। তাই সাতদিনের জন্য কলেজর সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
 
উল্লেখ্য, বুধবারের ভূমিকম্পে সিলেট নার্সিং কলেজের ছাত্রীনিবাসে শতাধিক ফাটলের সৃষ্টি হয়। শনিবার ভবন ধ্বসের আশঙ্কায় কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়।