নেত্রকোনার মদন উপজেলায় বজ্রপাতে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, রবিবার সকাল আটটার দিকে উপজেলার জয়পাশা গ্রামের ওই ইটভাটায় হতাহতরা কাজ করছিলেন। এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই ওই গ্রামের বাসিন্দা নিয়ামত উল্লাহ (৩৫) মারা যান। এ ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। এরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা জামাল উদ্দিন (৩২), আনিস (৩২), এখলাস উদ্দিন (৩৫) ও শাহিন (২৮)। এবং মদন উপজেলার বাসিন্দা সরল।
থানা পুলিশ জানায়, লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।