গ্রেফতার সাংবাদিক শফিক রেহমানের বাসায় গেছেন বিএনপির পাঁচ নেতা। রবিবার দুপুর ১টা ৫০মিনিটের দিকে তারা শফিক রেহমানের ইস্কাটনের বাসায় যান।
তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, মহানগর বিএনপি নেতা আবদুস সালাম, আহাদ আলী সরকার, আব্দুল আওয়াল মিন্টু।
পল্টন থানায় ২০১৫ সালে দায়ের হওয়া একটি মামলায় শনিবার সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।