চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় তীব্র দাবদাহে একজনের মৃত্যু হয়েছে। মৃত আব্দুল তিনি খয়েরহুদা দক্ষিণপাড়ার মৃত বাশি মন্ডলের ছেলে।
রবিবার দুপুরে কৃষক আব্দুল ওহাব (৬০) প্রচণ্ড রোদের মধ্যে কৃষি ক্ষেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ হিটস্ট্রোকে তিনি আক্রান্ত হন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
উথলী ইউপি সদস্য বজলুর রহমান টুটু তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।