টোঙ্গায় ৫.৮ মাত্রার ভূমিকম্প

 
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র টোঙ্গায় মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।
 
রবিবার বাংলাদেশ সময় দুপুর একটা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। তাত্ক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, টোঙ্গার  ওহোনুয়া দ্বীপ থেকে ২৫৯ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটির উত্পত্তিস্থল।