দুর্দান্ত জয়ে ফাইনালে নাদাল

মন্টে কার্লো ওপেনের ফাইনালে উঠেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। অ্যান্ডি মারের বিপক্ষে দুর্দান্ত জয়ে মন্টে ফাইনাল নিশ্চিত করেন সাবেক এই শীর্ষ তারকা। ফাইনালে নাদাল লড়বেন গায়েল মনফিলসের বিপক্ষে। মনফিলস সেমিফাইনালে জো-উইলফ্রেড সোঙ্গাকে হারান।
 
সেমিফাইনালের লড়াইয়ে স্প্যানিশ তারকা নাদাল প্রথম সেট হারলেও পরের দুই সেট জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ান।শেষ চারের খেলায় নাদাল ব্রিটিশ নাম্বার ওয়ান মারের বিপক্ষে ২-৬, ৬-৪ ও ৬-২ গেমে জয় পান। ক্লে কোর্টের রাজা নাদাল এই টুর্নামেন্টের টানা নবম শিরোপার সামনে।