সুইজারল্যান্ডে উদ্বোধন হল 'চ্যাপলিন বিশ্ব'

কিংবদন্তী অভিনেতা চার্লি চ্যাপলিনের জীবন ও কাজের ওপর সুইজারল্যান্ডে একটি জাদুঘর উদ্বোধন করা হয়েছে। লেক জেনেভার তীরে চ্যাপলিনের বাড়িতে 'চ্যাপলিন বিশ্ব' নামে জাদুঘরটির যাত্রা শুরু হল।
 
নির্বাক চলচ্চিত্র যুগের এই তারকা তার জীবনের শেষ ২৫ বছর এই বাড়িতে কাটিয়েছেন। এখানে স্ত্রী ও আট সন্তান নিয়ে থাকতেন চ্যাপলিন। জাদুঘরটিতে তার বিখ্যাত টুপি এবং হাতের ছড়ি রাখা হয়েছে।
 
রাজনৈতিক হয়রানির হাত থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্র থেকে সুইজারল্যান্ডে পালিয়ে গিয়েছিলেন চ্যাপলিন। তার বিরুদ্ধে কমিউনিস্টদের প্রতি সহানুভূতিশীল থাকার অভিযোগ ছিল।
 
বেশিরভাগ ছবিতে তিনি যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক বৈষম্য, ক্ষুধা, দারিদ্র আর রাজনৈতিক নিপীড়নের কাহিনী তুলে ধরেছেন। সূত্র: বিবিসি