শার্শায় শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস ও ল্যাপটপ বিতরণ

গবিব ও দুঃস্থ শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস ও ল্যাপটপ বিতরণের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার আর একধাপ স্বপ্নে এগিয়ে গেল যশোরে শার্শা উপজেলা ।
 
রবিবার দুপুরে উপজেলার ১১টি ইউনিয়নে ৫৬৪ জন শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস, ল্যাপটপ এবং ইউনিয়ন ভূমি অফিস গুলোতে ল্যাপটপ ও প্রজেক্টর মেশিন বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর।
 
শার্শা উপজেলা নির্বাহী অফিসার আ. সালামের সভাপতিত্বে   অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসটি) পারভেজ আলম , জেলা শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী ও উপজেলা ভাইস চেয়্যারমান মেহেদী হাসান।