নেতাজির ড্রাইভার বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ!

কিছুদিন আগেই জাপানে ১১৪ বছর বয়সে এক ব্যক্তি মারা যান। বলা হচ্ছিল, তিনিই বর্তমান পৃথিবীর বয়স্কতম ব্যক্তি ছিলেন। তবে এর চেয়েও বেশি বয়সী একজনের সন্ধান পাওয়া গেছে ভারতে। তিনি আর কেউ নন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে ভারতকে বিপ্লবের মাধ্যমে স্বাধীন করার স্বপ্নদ্রষ্টা নেতাজি সুভাস চন্দ্র বোসের ড্রাইভার কর্নেল নিজামুদ্দিন।
 
সম্প্রতি উত্তর প্রদেশের বাসিন্দা নিজামুদ্দিন তার স্ত্রিকে সঙ্গে করে ভারতের একটি ব্যাংকে গিয়েছিলেন অ্যাকাউন্ট খুলতে। সেখানে যে পরিচয়পত্র ও পাসপোর্টের কপি দিয়েছেন তিনি সে অনুযায়ী জীবনের ১১৬ বছর পার করে ফেলেছেন। ১৯০০ সালে তার জন্ম। আর আরেকটি চমকপ্রদ খবর হল নিজামুদ্দিনের স্ত্রী ১০৭ বছর বয়সে বহাল তবিয়তে আছেন।
 
সেই হিসেবে ওই জাপানি নাগরিকের চেয়েও নিজামুদ্দিনের বয়স অন্তত ২ বছর বেশি। রবিবার তার বয়স দাঁড়িয়েছে, ১১৬ বছর তিন মাস ১৪ দিন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া