হবিগঞ্জে সিরিজ বোমা হামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৭ জুন

হবিগঞ্জে সিরিজ বোমা হামলা মামলায় আবারো সাক্ষী হাজির হয়নি। ফলে মামলার নির্ধারিত তারিখ রবিবার সাক্ষ্য গ্রহণ করা হয়নি। এর আগে একই কারণে গত ২৫ ফেব্রুয়ারি ও ৭ জানুয়ারিও কোন সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়নি।
 
অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীনের আদালতে সাক্ষ্য গ্রহণ না হওয়ায় বিচারক মামলার পরববর্তী তারিখ নির্ধারণ করেন ৭ জুন।
 
সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউট আব্দুল আহাদ ফারুক জানান, সাক্ষী হাজির না হওয়ায় মামলার বিচারে বিলম্ভ হচ্ছে। উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের ন্যায় হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ ৫টি স্থানে একযোগে সিরিজ বোমা হামলা করা হয়। এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে পৃথক ৫টি মামলা দায়ের করে।