শৈশবের ক্লাবে ফিরতে চান মেসি

কখনোই বার্সেলোনা ছেড়ে যাবেন বারবারই এমনটা বলে আসছেন মেসি। কিন্তু ভবিষ্যতের কথা কে বলতে পারে। অনেক ক্লাবই আশায় বসে আছে মেসিকে দলে নেয়ার।
 
তবে কখনও আর্জেন্টিনায় ফিরে গেলে শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে খেলার ইচ্ছা পাঁচবারের বর্ষসেরা তারকার। ১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত নিওয়েলসেই ফুটবলে হাতেখড়ি হয় মেসির। ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার যুব অ্যাকাডেমিতে যোগ দেন তিনি।
 
সম্ভব হলে ভবিষ্যতে পুরনো ক্লাবে ফিরতে চান মেসি। তিনি বলেন,‘আগামীকাল যদি আমি আর্জেন্টিনা ফিরে যাই, তাহলে নিওলেসের হয়ে খেলব।’
 
ক্যারিয়ারের শেষ দিকে স্বদেশের ক্লাবে ফেরার ইচ্ছার কথা আগেও কবার জানিয়েছেন মেসি। তবে তার নির্দিষ্ট করে কোনো সময় উল্লেখ করেননি ২৯ বছর বয়সী এই তারকা।