‘মুজিবনগর সরকারই বাংলাদেশের প্রথম সরকার’

 
স্বাধীনতার ইতিহাস বিকৃতি চরম পর্যায়ে পৌঁছেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘মুজিবনগর সরকারই বাংলাদেশের প্রথম সরকার।’
 
রবিবার ঐতিহাসিক মুজিবনগর দিবসে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 

মুজিবনগর সরকার অস্থায়ী বা বিল্পবী সরকার নয় মন্তব্য করে তিনি বলেন, ‘স্বাধীনতার ইতিহাস বিকৃত করতে করতে আমরা আজ চরম পর্যায়ে পৌঁছেছি। কেউ মুজিবনগর সরকারকে বিপ্লবী সরকার, আবার কেউ এ সরকারকে অস্থায়ী সরকার বলে অভিহিত করেন। আসলে মুজিবনগর সরকারই বাংলাদেশের প্রথম সরকার। যে সরকার দেশ স্বাধীন করেছিল। এই সরকারের ঘোষণাপত্রই সংবিধানের ও স্বাধীনতার মূল স্তম্ভ।’