বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্র নিহত

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আব্দুল্লাহ আল মামুন (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরও ৫জন।
 
রবিবার দুপুরে ধুনট-শেরপুর সড়কের উল্লাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ আল মামুন সিরাজগঞ্জ সদর উপজেলার শেওলাভিটা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। আহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার শেওলাভিটা গ্রামের সিএনজি চালক শিপন মিয়া, ভেড়ামাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে শাওন, বাহুকা গ্রামের নাজমুল হকের ছেলে আব্দুল কাইয়ুম, মগর আলীর কন্যা মঞ্জুয়ারা খাতুন অন্তরা ও সুমি খাতুন।
 
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।