গোদাগাড়ী পৌর ছাত্রলীগ নেতার অর্থদণ্ড

রাজশাহীর গোদাগাড়ী পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়,  রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার পাকড়ী ও রিশিকুল ইউনিয়ন পরিষদ নির্বাচন রিটানিং অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামশুল করিমকে হুমকি ও নির্বাচনী কর্মকাণ্ডে বাধা দেয়ার অভিযোগে রুবেল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন। অর্থদণ্ডের টাকা পরিশোধ করলে ভ্রাম্যমাণ আদালত রুবেল হোসেনকে ছেড়ে দেয়।