খিলগাঁওয়ে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

 
রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ায় ১১ বছর বয়সী এক মেয়ে শিশু ধর্ষণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরের দিকে পশ্চিম নন্দীপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগী শিশুটির পরিবার।
 
শিশুটিকে রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তাকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
 
শিশুটির বাবা জানান, তিনি ও তার স্ত্রী কাজের জন্য বাইরে যান। এই সুযোগে তাদের ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণ করে স্থানীয় বখাটে ডিব্বা রুবেল। ঘটনাটি কাউকে না জানাতে তাদের হুমকিও দেয়া হয়।
 
ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় রুবেল ওরফে ডিব্বা রুবেলকে গ্রেফতার করা হয়েছে বলে জানান খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান।