ফেনীতে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

ফেনীর সোনাগাজী উপজেলায় যুবদলের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নূর হোসাইন সবুজ (৩২) ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
 
রবিবার রাতে উপজেলার চরদরবেশ ইউনিয়নের কেরামতিয়া বাজারে  এ ঘটনা ঘটে।
 
সবুজের বাবা সাহাবউদ্দিন জানান, রাত নয়টার দিকে সবুজ বাড়ির পাশে কেরামতিয়া বাজারে যান। এ সময় স্থানীয় সন্ত্রাসী জুয়েল ও খোকন শার্টের বোতাম খোলা নিয়ে তার সঙ্গে বাক্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করালে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘ঘটনাটি শুনেছি।’