বাংলাদেশের ছবি ‘বিজলি’তে অভিনয় করবেন ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। এতে সুপারওম্যান চরিত্রে থাকছেন জনপ্রিয় চিত্রনায়িকা ববি। ছবিটির প্রযোজকও তিনি।
‘বিজলি’তে ড. জেরিন নামের এক বিজ্ঞানী চরিত্রে দেখা যাবে শতাব্দী রায়। বর্তমানে রাজনীতি নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।
জানা গেছে, আগামী ২৩ এপ্রিল ‘বিজলি’ মহরতে যোগ দিতে ঢাকায় আসছেন শতাব্দী রায়। ওইদিন সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘বিজলি’র মহরত হবে।
এই ছবিতে ববির পর্দা ভাগাভাগি করবেন কলকাতার উদীয়মান নায়ক রণবীর। এরই মধ্যে তারা ফটোশুটেও অংশ নিয়েছেন।