বেজায় খারাপ অবস্থা আমেরিকান গায়িকা ও অভিনেত্রী ব্রিটনি স্পিয়ার্সের! সদ্য অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও’র সঙ্গে ডেটিংয়ে যাওয়ার জন্য খেপে উঠেছেন পুরো।
লিও’র মনোযোগ পাওয়ার জন্য যা যা করা দরকার, ব্রিটনি তার সবেতেই রাজি! নিজের শো’য়ের টিকিট লিওনার্দোকে পাঠিয়েছেন। টুইটারে অভিনেতার সঙ্গে কথাবার্তা চালিয়েছেন। সোশ্যাল নেটওয়ার্কে লিও’র সঙ্গে নিজের একটা পুরনো ছবিও পোস্ট করেছেন।
তার এতো সব চেষ্টা বিফলে যায়নি। গোপন খবর, লিওনার্দোও ব্রিটনিকে পছন্দই করেন। দু’জনের ডেটে যাওয়ার সম্ভাবনাটা অতএব উড়িয়ে দেওয়া যাচ্ছে না!