ঢাকার ধামরাইয়ে ঠান্ডু মিয়া নামের (২৫) এক পশু চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার ভোরে চৌহাট ইউনিয়নের দ্বিমুখা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই চিকিৎসকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ভোরে দ্বিমুখা এলাকার জালাল উদ্দিনের ছেলে পশু চিকিৎসক ঠান্ডু মিয়া নিজ দোকানে কাজ শেষে বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জের ধরে তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে তার লাশ একটি ডেবায় ফেলে যায়।
পরে সকালে স্থানীয়রা তার ক্ষতবিক্ষত লাশ দেখে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ধামরাই থানার ওসি রিজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।