যুক্তরাজ্য, বেলজিয়াম ও শ্রীলঙ্কায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তিন পদে নিয়োগের তথ্য জানিয়েছে।
বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা ইসমত জাহানকে যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বেলজিয়ামে তার জায়গায় দায়িত্ব পেয়েছেন মো. শাহাদাত হোসেন। তিনি ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রিয়াজ হামিদুল্লাহকে হাই কমিশনার করে পাঠানো হয়েছে শ্রীলঙ্কায়। আর শাহাদাত হোসাইন বেলজিয়ামের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন।