টিনের চালা থেকে পড়ে গিয়ে মিস্ত্রী নিহত

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় টিন দিয়ে ঘরের চালা লাগানোর সময় পড়ে গিয়ে আব্দুল হামিদ ওরফে কাছুয়া (৪৫) নামে এক কাঠমিস্ত্রী নিহত হয়েছেন।
 
সোমবার দুপুরে শহরের গোলাহাট এলাকায় এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের ওই কাঠমিস্ত্রী গোলাহাট এলাকার একটি বাড়িতে টিন দিয়ে ঘরের চালা দিচ্ছিলেন। এ সময় তিনি উপর থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পিতার নাম আমির আলী।
 
বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।