‘স্লামডগ মিলিনিয়র’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেম পড়েন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেল ও ফ্রিদা পিন্টো। ২০১৪ সালে সেই সম্পর্ক ভেঙেও গেছে। কিন্তু তারপরও নাকি তাদের মধ্যে খুব ভাল বন্ধুত্ব বজায় রয়েছে।
ফ্রিদা সম্পর্কে দেব বলেছেন, আমরা এখনো কাছাকাছি আছি এবং একসঙ্গে কাটানো মুহূর্তগুলো লালন করছি।
তিনি বলেন, সে দারুণ। আমার জীবনে প্রভাব ফেলা মানুষগুলোর মধ্যে ফ্রিদা অন্যতম। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনের আমাদের অনেক সুন্দর অভিজ্ঞতা রয়েছে। আমি সবসময় তাকে শ্রদ্ধা করব।
বর্তমানে লস অ্যাঞ্জেলসে একা ও লন্ডনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন দেব। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।