'এক জীবন' খ্যাত মডেল ও অভিনেতা অন্তু করিম অভিনয় করলেন দেশের প্রথম মিউজিক্যাল চলচ্চিত্র 'সারাংশে তুমি'তে। কুমার বিশ্বজিত, সামিনা চৌধুরী , শুভমিতা ব্যানার্জী ও ন্যান্সির গাওয়া ৮টি গান ও গাজী মাজহারুল আনোয়ার এর রচিত সংলাপ এর সমন্বয়ে, আশিকুর রহমান এর পরিচালনায় চলচ্চিত্রটি বাজারে এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল।
অন্তুর বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা রাহা তানহা কে। একটি মুঠোফোন কোম্পানির ব্যানারে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়। ইতিমধ্যে ইউটিউবে এর গান গুলো বেশ সাড়া ফেলেছে। তবে পুরো চলচ্চিত্রটি দেখতে দর্শকদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
IMG0
এই মিউজিক্যাল চলচ্চিত্রের ব্যাপারে অন্তু করিম বলেন, সব সময় চেষ্টা করি দর্শকদের নতুন কিছু উপহার দেয়ার। 'সারাংশে তুমি' সেই চেষ্টারই একটি ফসল। আশা করছি মিউজিক্যাল চলচ্চিত্রের এই নতুন কনসেপ্ট ভবিষ্যতে আমাদের সঙ্গীতাঙ্গনে একটি বড় ভূমিকা পালন করবে।