ডোমারে ৬ গাঁজাসেবী গ্রেফতার

নীলফামারীর ডোমার উপজেলায় ৬ গাঁজাসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
 
এর আগে রবিবার রাতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া বাবুরডঙ্গা গ্রামের জগদীশ চন্দ্র রায়ের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
ডোমার থানার উপ-পরিদর্শক খাদেমুল ইসলাম জানান, গত রবিবার রাত ৯টার দিকে গাঁজা বিক্রি ও সেবনকালে হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া বাবুরডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে বাড়ি মালিক মৃত কানু রাম রায়ের ছেলে জগদীশ চন্দ্র রায়সহ (৫৫), একই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে বাবর আলী (৫৫), একই ইউনিয়নের পূর্ব হরিনচড়া গ্রামের মৃত সহির উদ্দিনের ছেলে মদেল মিয়া (৫২), শেওটগাড়ী দোলাপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে আবু বক্কর (২৮), অধীর চন্দ্র রায়ের ছেলে স্বপন কুমার রায় (২৮) ও হংসরাজ গ্রামের নরেন্দ্র নাথ রায়ের ছেলে বামন্ত রায়কে (৩৫) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৩ পুড়িয়া গাঁজা, কলকি ও গাঁজা কাটার কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।