উত্তর কোরিয়া নতুন করে পারমাণবিক বোমা পরীক্ষা করার প্রস্তুতি নেয়া শুরু করেছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হায়ে। তিনি বলেছেন, উত্তর কোরিয়া তার পঞ্চম পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে এমন সংকেত আমরা পেয়েছি।
তবে কী ধরনের সংকেত দক্ষিণ কোরিয়া পেয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি প্রেসিডেন্ট। এর জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
উত্তর কোরিয়া নতুন কর পারমাণবিক পরীক্ষা চালাতে পারে এমন খবর অবশ্য আগেই স্থানীয় মিডিয়ায় চলে আসে। খবরে জানানো হয়, উত্তর কোরিয়ার পাঙ্গেরি নিউক্লিয়ার টেস্ট সাইটে হঠাত করেই তৎপরতা বৃদ্ধি পেয়েছে। উত্তর কোরিয়া তার সর্বশেষ পারমাণবিক পরীক্ষাটি ওই এলাকাতে চালিয়েছিল।
নতুন করে পারমাণবিক অস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার ওপর আরো কঠোর অবরোধের কারণ হতে পারে। গত মাসেই জাতিসংঘ দেশটির ওপর নতুন করে অবরোধ দিয়েছে। সূত্র: বিবিসি