ভূমধ্যসাগরে সোমালিয়ার শরণার্থীদের বহনকারী নৌকা ডুবে বহু মানুষ প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মিসরের পার্শ্ববর্তী সাগরে প্রায় ৪০০ জনকে বহনকারী একটি নৌকা ডুবে গেছে। খবর-বিবিসির।
মিসরে নিযুক্ত একজন ঊর্ধ্বতন সোমালি কূটনৈতিক নৌকাডুবির খবরের সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনার শিকার পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নৌকাডুবির কথা ব্যাপকভাবে শেয়ার করার পর রবিবার বিষয়টি সামনে আসে।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া কয়েকজনকে গ্রিসের দ্বীপগুলোতে নিয়ে যাওয়া হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, বছরের প্রথম চার মারে এক লাখ ৮০ হাজার শরণার্থী ইউরোপে যাওয়ার চেষ্টা করেছেন। এর মধ্যে প্রায় ৮০০ জন প্রাণ হারিয়েছেন।