কাগজে কলমে কোটি টাকার দল গড়েছে চট্টগ্রাম আবাহনী। মৌসুমে শিরোপার অন্যতম দাবিদার তারা। অন্যদিকে তারুণ্য নির্ভর দল গড়েছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান।
তবে স্বাধীনতা কাপে এই তারুণ্য নির্ভর দলের কাছেই হারতে হলো উড়তে থাকা চট্টগ্রাম আবাহনীকে।
বর্তমান চ্যাম্পিয়নরা আক্রমণাত্মক ফুটবল খেলে বন্দর নগরীর দলটিকে ৫-১ গোলে হারায়। মোহামেডানের জয়ে জোড়া গোল করেন গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা। বিপলু আহমেদ, মাশুক মিয়া জনি ও ইউসুফ সিফাত বাকি তিন গোলদাতা। চট্টগ্রাম আবাহনীর হয়ে একমাত্র গোলটি জাহিদ হোসেনের।
টানা তিন ম্যাচ জয়ের পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রবিবার টুর্নামেন্টে প্রথম হারের স্বাদ পেলো চট্টগ্রাম আবাহনী।