মধুখালীতে ট্রেনে কাঁটা পড়ে দুই শিশুর মৃত্যু

ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনে কাঁটা পড়ে সোয়াইব (৯) ও ইতুল (৭)  নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
সোমবার বিকেলে উপজেলার লক্ষ্মণদিয়া গেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময়  ৪ জন গুরুত্ব আহত হয়েছেন।  সোয়াইব লক্ষ্মণদিয়া গ্রামের সাজ্জাদ খান সান্টুর ছেলে। ইতুল একই গ্রামের গাফফার শেখের ছেলে।
 
আহতরা হলেন- নাছির (৪০), ফাহিম (১০), রনি সেখ (১০) ও আতর আলী মল্লিক (৩৫)। তাদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হযেছে। এদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় ফাহিমকে ফরিদপুর মেডিকের কলেজ হাসপাতালে স্থান্তাতর করা হয়েছে।
 
জানা গেছে, আহতরা একটি নসিমনে করে মাঠ থেকে ধান বোঝাই করে বাড়ি ফিরছিলেন। লক্ষ্মণদিয়া গেট এলাকায় একটি ট্রেনটি নসিমনটিকে ধাক্কা দিলে নসিমনটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই সোয়াইব নামে এক শিশুর মৃত্যু হয়। ফরিদপুর মেডিকের কলেজ হাসপাতালে নেয়ার পথে ইতুল মারা যায়। এ সময়  ৪ জন আহত হয়। আহতদের মধুখালী ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।